রাজধানীর হাতিরঝিলে চলন্ত অবস্থায় সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লেগেছে। এতে অটোরিকশায় থাকা এক দম্পতি ও তাদের সন্তান অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
- নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীর হাত-পায়ের রগ কর্তন, স্বামী আটক
- * * * *
- হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা
- * * * *
- মানিকগঞ্জে ৫ মোটরসাইকেল জব্দ, জরিমানা
- * * * *
- জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী
- * * * *
- এপ্রিলের ১৫ দিনেই প্রবাসী আয় ১৭৯ কোটি ডলার
- * * * *
সিএনজি অটোরিকশা
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি হয়রানি বন্ধ ও জেলার সর্বত্র চলাচলের অনুমতি প্রদানসহ বিভিন্ন দাবিতে সিএনজিচালিত অটোরিকশা চালক ও মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে।
নেত্রকোনার বারহাট্টায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার ৬ যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোলায় বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শেরপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
সিএনজিচালিত অটোরিকশা ও স্কেভেটর মেশিনের মুখোমুখি সংঘর্ষে মো. লিমন (১৩) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এসময় পাঁচ যাত্রী আহত হয়।
মৌলভীবাজার-সিলেট মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।
ফেনীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার দিকে ফেনী সোনাগাজী সড়কের দাউদপুল কাঁচাবাজারের দক্ষিণ পাশে রনি অটো সিএনজি গ্যারেজের সামনে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাজধানীর ফুলবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণ ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নওগাঁর মহাদেপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।সোমবার (৫ জুন) উপজেলার হাট-চকগৌরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।